Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আগামী পাঁচ দিনে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
শিরোনাম:

কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম আপডেট: ১৪.১২.২০২৫ ৭:৩৫ পিএম  (ভিজিটর : ৫৮)

কুলাউড়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা রবিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান মোল্যা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা কমলাকান্ত ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম, লিংকন তালুকদার প্রমুখ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মহিব উল্লা, জনস্বাস্থ্য কর্মকর্তা মো মুহসিন, সমবায় কর্মকর্তা মনমোহন সিংহ, খাদ্য কর্মকর্তা সাজেদা আক্তার, সাংবাদিক মহি উদ্দিন রিপন, জুলাই যোদ্ধা শামীম আহমদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দগন।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্তিম লগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, আলোকবর্তিকা ও অগ্রযাত্রার পথপ্রদর্শক। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝