Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

ওসমান হাদিকে গুলি করা ফয়সালের বাড়ি পটুয়াখালী বাউফলে

প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম  (ভিজিটর : ১৭৫)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করা যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি বাউফল উপজেলায়। তার স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজের পাশে। তার পিতার নাম হুমায়ুন কবির।

পুলিশের পিসিআর (PCR) রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ফয়সাল করিম মাসুদ ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটি (বাসা নং-৪১, রোড নং-০৯)-এ বসবাস করতেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্টের তথ্য ও ছবি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার দিন দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাড়ি বাউফলে—এ তথ্য জানাজানি হওয়ার পর এলাকায় মানুষের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝