Dhaka, Wednesday | 13 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 13 May 2026 | English
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শিরোনাম:

শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২:১২ পিএম  (ভিজিটর : ৬৩)

‘মানবাধিকার: আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে ‘এডাব’ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। মানববন্ধনে বক্তৃতা দেন এডাব- এর সভাপতি এস এ হামিদ, সাধারণ সম্পাদক পরিতোষ দেব, সদস্য মিজানুর রহমান আলাম, সদস্য মোহন চন্দ্র দেব এবং মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইকসহ আরও অনেকে।

পরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র‍্যালির। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানবাধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করে।

এছাড়াও বিভিন্ন সংগঠন মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝