Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৫ পিএম আপডেট: ০৭.১২.২০২৫ ৯:২২ পিএম  (ভিজিটর : ৪৯৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় হৃদয় (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি পূর্বপাড়া গ্রামের ফরিদুল ইসলাম হংকং এর ছেলে। সে ভেলামারি পূর্বপাড়া দারুল উলুম ইসলামিয়া হেফজ মাদ্রাসা ও এতিমখানার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বিকাল পাঁচ টার দিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল হৃদয়। ওই সময় একটি মাহিন্দ্র ট্রাক্টর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয় মাঠে ঢুকে পড়ে। এতে মাঠে খেলা করা অবস্থায় থাকা হৃদয়কে চাপা দেয় গাড়িটি।

গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির জেঠা সালাউদ্দিন শাহীন জানান, বিকেলে হৃদয় স্কুল মাঠে খেলছিল। মাহিন্দ্র ট্রাক্টরটি একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ঢুকে পড়ে এবং শিশুটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝