Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
হামে আক্রান্ত শিশুদের বড় অংশই টিকাবিহীন
আরও ৫ দিন থাকতে পারে বৃষ্টি
বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে?
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
শিরোনাম:

মোংলায় তক্ষক সহ এক পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড

প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ২৫৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মোংলায় বিরল প্রজাতির তক্ষক সহ ১ পাচারকারীকে আটক করেছ কোস্ট গার্ড পশ্চিম জোন।


বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ (৬ ডিসেম্বর) শনিবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাস ষ্ট্যান্ড এলাকা হতে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করা হয়।


জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝