Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

পীরগাছায় দিনে দুপুরে কৃষকের জমির পাকা ধান লুট

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম  (ভিজিটর : ৩২৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের পীরগাছায় দিনে দুপুরে এক কৃষকের জমিতে কেটে বিছিয়ে রাখা পাকা ধান লুট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কিসামত ঝিনিয়া ডাক্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে লুটকারীরা সটকে পড়ে।


ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান জানান, তিনি ক্রয়সূত্রে মালিক হয়ে ৩০ বছর ধরে ৩৫ শতক জমি ভেগদখল করে আসছেন। চলতি মৌসুমে সেই জমিতে তিনি আমন ধানের চাষ করেছিলেন। তিনি কিছুদিন আগে পাকা ধান কেটে খড়সহ জমিতে বিছিয়ে রেখে শুকাচ্ছিলেন। বেশ কিছুদিন ধরে তার প্রতিবেশী আব্দুস সোবহান সেই জমি নিজের বলে দাবি করে তার সাথে অহেতুক বিরোধে জড়ায়। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে আব্দুস সোবহান তার ছেলেদেরকে সাথে নিয়ে উক্ত জমির ধান লুট করে নিজের বাড়িতে নিয়ে যায়। ঘটনার সময় ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান বাঁধা দেওয়ার চেষ্টা করলে আব্দুস সোবহান তার লোকজনসহ তাকে ধাওয়া করে। এক পর্যায়ে দৌঁড়ে নিজ বাড়িতে ঢুকে প্রাণ রক্ষা করেন তিনি। পরে তিনি জাতীয় সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।


এ ব্যাপারে অভিযুক্ত আব্দুস সোবহান বলেন, এই জমি আমার। তাই আমার জমির ধান আমি বাড়িতে নিয়ে গিয়েছি।


তবে স্থানীয়রা জানান, উক্ত জমি আব্দুল মান্নান দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেনওই জমির ধান আব্দুল মান্নান লাগিয়েছিলেন


পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, এ ব্যাপারে তিনি একটি এজাহার পেয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।


ফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝