| শিরোনাম: |

সংগৃহীত ছবি
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা—এ প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন, ধরেই নিতে হবে—তিনি বাংলাদেশের নাগরিক ও ভোটার।”
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জুলাই গণহত্যা মামলার বিচার দ্রুত শেষ করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিচার বিলম্বিত করা বা ব্যাহত হওয়ার কোনো সুযোগ নেই।’
শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান টুলু।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এফপি/জেএস
নাটোরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
ফুলবাড়ীতে গুরুপূর্ণিমা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ভক্তি মূলক সঙ্গীতানুষ্ঠান
মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার ৪ মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী
তিন কোটি টাকার সড়ক, দুই মাসেই উঠে গেল কার্পেটিং
রংপুরে বন্যাদুর্গত ২৫০ পরিবারকে ডিওএইচএস পরিষদের নগদ অর্থ সহায়তা