Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুক পোস্ট: জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে জিডি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:১১ পিএম আপডেট: ৩১.০৭.২০২৬ ৬:৪৯ পিএম  (ভিজিটর : ১৯৮)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে নেছারাবাদে জামায়াত নেতার ছেলে দ্বীন মুহাম্মদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গুয়ারেখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম নেছারাবাদ থানায় জিডিটি করেন। জিডিতে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই ‘দ্বীন মুহাম্মদ’ নামের ফেসবুক আইডি থেকে খালেদা জিয়াকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পোস্টটি মুছে ফেলা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অভিযুক্তের বাবা ও গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের আমির মো. বাবুল হোসেন দাবি করেন, তার ছেলে ভুলবশত পোস্টটি দিয়েছিল এবং পরে তা মুছে ফেলেছে। উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুর রশিদও বলেন, বিষয়টি জানার পর তাকে সতর্ক করা হয়েছে এবং সে নিজের ভুলের জন্য অনুতপ্ত।

এদিকে, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝