পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এখন পর্যন্ত মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলাপ হয়নি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন ফেরত নেওয়ার কথা।
আমাদের তো প্রত্যাবাসন প্রথম অগ্রাধিকার।
তিনি বলেন, সেটা যদি হয় অবশ্যই আমরা সাধুবাদ জানাব এবং এটা অত্যন্ত ভালো একটা সুসংবাদ হবে। কিন্তু আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করছি, এখনো কোনো সুনির্দিষ্ট কিছু আমার জানা নেই।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মিয়ানামারে আটক জেলেদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই উদ্যোগ নিয়েছি, আমরা কিছুদিন আগে আমাদের বিজিবি প্রধানের সঙ্গে মিটিং করেছি, পররাষ্ট্র সচিবসহ আমরা মিটিং করেছি যে, ওখানে ওনারা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে যেসব জেলে আটকা পড়ে বিভিন্ন পর্যায়ে আছেন, আরাকান আর্মিতে কেউ ধরা পড়েন, কেউ আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন তাদেরকে ফেরত আনার কী ব্যবস্থা নেওয়া যায়।
তিনি বলেন, প্রসেসটা একটু কমপ্লিকেটেড। সংখ্যাটা কিন্তু খুব বেশি না সীমিত। আমরা ২৭ জনকে এখন পর্যন্ত আইডেন্টিফায়েড করতে পেরেছি।
তারা ওখানে জেলে ছিল, জেল খেটেছে এবং তাদেরকে ফিরিয়ে আনতে পারব। সেই প্রসেসটা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।
তিনি আরো বলেন, আরাকান আর্মির কাছে যখন আটক থাকে এটা খুবই একটা কমপ্লিকেটেড ব্যাপার। কারণ ওনারা খুব সহজেই আমাদের সঙ্গে এনগেজ হতে চান না। সেই জায়গাটা থেকে আমাদের বিজিবি এবং আমাদের যারা অন্যান্য সংস্থার ওখানে বর্ডারে আছেন, তারা এটা নিয়ে কাজ করছেন।
এফপি/র