Dhaka, Thursday | 30 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 July 2026 | English
শিরোনাম:

৩ অক্টোবর কলকাতায় খেলবে ব্রাজিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:৩৩ পিএম  (ভিজিটর : ২৪)

অক্টোবরে প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে খেলবেন ভিনিসিয়ুস–রাফিনিয়ারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় এ খবর দিয়েছে। তবে ব্রাজিল কোন দলের বিপক্ষে খেলবে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

সিবিএফের বিবৃতিতে বলা হয়, ‘অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচগুলো খেলার পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত, যেখানে আমরা আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছি। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মাটিতে মাঠে নামবে ব্রাজিল দল।’

ব্রাজিল জাতীয় দলের বিদেশি সমর্থকদের বড় অংশটি ভারতে বসবাস করে, এমনটি উল্লেখ করে সিবিএফ লিখেছে, ‘যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যন্ত ভালোবাসা ও আবেগের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাস অনুসরণ করে আসছে, সেই দেশের মানুষের সঙ্গে এটি হতে যাচ্ছে একটি বিশেষ সাক্ষাৎ।’

সামাজিক যোগাযোগমাধ্যম বার্তার শেষে লেখা হয়—‘দেখা হচ্ছে কলকাতায়।’

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝