Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

কালীগঞ্জে চিনিকল ফার্মের মাঠে রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম  (ভিজিটর : ৬৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের ফার্মের মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।


নিহত ওমর শেখ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে তিনি নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।


পুলিশ ও স্থানীয়রা জানায়, চিনিকল ফার্মের মাঠের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী প্রথমে বিষয়টি বুঝতে পারে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যার পর ফেলে রেখে গেছে।


কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গলায় বাঁধা অবস্থার আলামত পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তিনি বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।


তিনি আরও বলেন, ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। কাজ শেষে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ ও পরিকল্পনা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে


এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয়রা।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝