Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

ধামইরহাটে বিএনপির শো-ডাউন কর্মসূচি দোয়া মাহফিলে রূপান্তর

প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৯:৩৫ এএম আপডেট: ৩০.১১.২০২৫ ১১:৪৭ এএম  (ভিজিটর : ৫৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর ধামইরহাটে ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক তিন বারের সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা বিএনপির নির্বাচিত সাবেক সভাপতি মো.সামসুজ্জোহা খানের দুই উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মোটর সাইকেল শো-ডাউনের কর্মসূচি ছিল।


কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইলেক্ট্রনিক মিডিয়াতে ছড়িয়ে পড়লে (২৯ নভেম্বর) সকাল ৯ টায় সরকারি এম এম কলেজ মাঠে সমবেত হওয়ায় কর্মীদের শো-ডাউন কর্মসূচি দোয়া মাহফিলে পরিণত হয়।


উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ আহবানে কর্মসূচি স্থগিত করে দোয়া মোনাজাতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মীরা। এ সময় তাদের প্রিয় নেত্রীর রোগমুক্তি কামনা করে খোলা আকাশের নিচে দু'হাত উঠিয়ে মোনাজাত করেন।


মাওলানা নুরুজ্জামান হোসেনের পরিচালনায় দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, সাবেক সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মুনসুর আলী, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি প্রমুখসহ ৮টি ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝