| শিরোনাম: |

সিলেটের বালাগঞ্জ নানার বাড়ি আসার পথে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে ৮ বছর বয়সী কিশোরী কুশেদা বেগম।
শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১ টায় সিলেট - সুলতান পুর সড়কের বালাগঞ্জের আলাপুর আব্দুল মতিন মহিলা একাডেমির রাস্তার মুখে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরী কুশেদা জগন্নাথপুর উপজেলার তিলক শাহার পাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার কন্যা। জানাযায় কুশেদা তার পিতা ও দাদাীর সাথে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামে নানা মৃত আকবর আলীর বাড়িতে বেড়াতে আসছিল।
অটোরিকশা (সিএনজি) থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী দ্রুত গতির ট্রাক ঢাকা (মেট্রো ট ২২৪৯৩২) কিশোরী কুশেদাকে চাপা দেয়। ট্রাক চাপায় শিশু কুশেদা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা কুশেদাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা কুশেদাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপার বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ জানান সিলেট - সুলতানপুর সড়কে ট্রাক চাপায় শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে।
এফপি/অ
নির্ধারিত সময়ে যমুনা সেতুর সংস্কারকাজ শেষ করার তাগিদ
বিমান নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে আইকাওর অডিটকে গুরুত্ব দিচ্ছে বেবিচক
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
দুর্গাপূজায় পদ্মা-যমুনা সেতুতে যানবাহন ও টোল আদায় বেড়েছে