Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

কোটালীপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১০:৫৪ এএম  (ভিজিটর : ৬৪)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে দিনব্যাপী এ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলাল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সবুজ চন্দ্র রায়, খামারী খোকন শেখ বক্তব্য রাখেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেন বলেন, জনগনকে প্রাণিসম্পদ পালনে উৎসাহিত করার জন্য আমাদের এই প্রদর্শনীর আয়োজন। এ প্রদর্শনীতে ৩০টি স্টল বসেছে। স্টলগুলোতে হাঁস, মুরগি, গরু, ছাগলসহ বিভিন্ন প্রকার পাখি প্রদর্শন করা হচ্ছে। এসব দেখে সাধারণ জনগন প্রাণিসম্পদ পালনে উৎসাহিত হবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝