Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিটর : ৭২)

নীলফামারীর ডোমার উপজেলায় অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে মেশিন ও পাইপ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা নদীয়া এলাকার বুড়ী তিস্তা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এসময় গ্রাম পুলিশ ও ডোমার থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তারা মেশিন ও পাইপ পানির নিচে ডুবিয়ে রেখে যায়, যাতে প্রশাসনের নজর এড়ানো যায়। তবে শেষ রক্ষা হয়নি তাদের।

প্রশাসন বিষয়টি বুঝতে পেরে অভিযান চালিয়ে পানির নিচে থাকা মেশিন উদ্ধার করে এবং বালু উত্তোলনে ব্যবহৃত বোমা মেশিন ও পাইপ ধ্বংস করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় এবং মেশিন ও পাইপ পানির নিচে লুকিয়ে রাখে। তবে আমরা সেগুলো খুঁজে বের করে ধ্বংস করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝