Dhaka, Monday | 8 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 8 June 2026 | English
সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাসিক প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’
এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

রাণীনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:০০ পিএম  (ভিজিটর : ২৮০)

নওগাঁর রাণীনগরে পাকা সড়ক ঘেঁষে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার আবাদপুকুর বাজার এলাকার কুতকুতি তোলা মোড় থেকে বাজারের চারমাথা মোড় পর্যন্ত এই অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। তিনি জানান, উপজেলার সবচেয়ে বড় হাট ও বাজার হচ্ছে আবাদপুকুর বাজার। এই বাজার ধানের মোকাম হিসেবে খ্যাত। উপজেলাসহ দেশের বিভিন্ন উপজেলা থেকে হাটুরেরা ও ব্যবসায়ীরা এই হাটে আসেন। কিন্তু সড়কের দুইপাশে পাকা অংশ ঘেষে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাচলে জানযটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়।

তিনি আরও জানান, ভোগান্তি লাঘবে স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে এবং জনসাধরনের সুবিধার্থে গড়ে তোলা অবৈধ স্থাপনা সরাতে প্রায় তিন মাস আগে থেকে মাইকিং করা হয়েছে। এরপরেও স্থাপনাগুলো অপসারণ না করায় এক সপ্তাহ সময় দিয়ে আবারো গত সপ্তাহে মাইকিং করা হয়। তারপরেও স্থাপনা অপসারণ না করায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়কের দুইপাশ থেকে শতাধিক অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝