Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

ক্রীড়া ও সংস্কৃতিতে উজ্জ্বল টংগীরপাড়: উন্নয়নের পথে অগ্রসর জনপদ

প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:০১ পিএম  (ভিজিটর : ১৫৩)

ফেনী সদর উপজেলার ১০নং ছনুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড টংগীরপাড় ধীরে ধীরে একটি উন্নয়নশীল ও সম্ভাবনাময় জনপদ হিসেবে পরিচিতি লাভ করছে। এলাকাটিতে সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রম, সামাজিক সম্প্রীতি এবং তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ স্থানীয় সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।

ছনুয়া ইউনিয়ন ফেনী সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে বিবেচিত। স্থানীয় বাসিন্দাদের মতে, টংগীরপাড় এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রসার এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন উদ্যোগের ফলে জীবনমান ক্রমেই উন্নত হচ্ছে।

এলাকার তরুণ সমাজ নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় মাদক ও অপরাধবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এই অংশগ্রহণ একটি সুস্থ, সচেতন ও প্রগতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীদের উদ্যোগে পরিচ্ছন্নতা, সামাজিক ঐক্য ও শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এতে করে এলাকাবাসীর মধ্যে উন্নয়নচেতনা আরও সুদৃঢ় হচ্ছে।

বাসিন্দারা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে আগামী দিনে টংগীরপাড় একটি আধুনিক, সমৃদ্ধ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে উঠবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝