Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ২:২২ পিএম  (ভিজিটর : ১০)

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার (৬ জুন) সকালে শহরের শিমরাইলকান্দি পাওয়ার হাউজ সড়ক এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি উল্লেখ করেন, অনেকেই খোলা স্থান, নালা-নর্দমা কিংবা সড়কের পাশে যত্রতত্র বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করছেন, যা মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে।

তিনি নাগরিকদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে বলেন, সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝