Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে স্মারকলিপি

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:০৪ পিএম  (ভিজিটর : ১০৭)

বিদ্যুৎ লোডশেডিং হ্রাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ব্রাহ্মণবাড়িয়া শহরের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আধুনিক জীবনে বিদ্যুতের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, যা তাদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় লোডশেডিং কমিয়ে আনা ও পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

এসময় নির্বাহী প্রকৌশলী বলেন, বর্তমানে সারাদেশেই বিদ্যুৎ সংকট বিরাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং লোডশেডিং কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তাসাবাদ কামাল তাজিম, দেলোয়ার হোসাইন, রাইসা আক্তার রাত্রি, গোলাম রাহিম ভূঁইয়া, চয়ন গাজী, আব্দুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝