গোপালগঞ্জে অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে উভয়কে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
আজ সোমবার (০৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরনে জানাগেছে, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস প্রতিবেশী অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে সংগীতা টিকাদার (১৩) বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। শিক্ষার্থী কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ২০২০ সালের ০৩ অক্টোবর সন্ধ্যায় অপর আসামী প্রতিবেশী কল্পনা বিশ্বাসকে দিয়ে পিঠা বানানোর লোভ দিয়ে শিক্ষার্থী (সংগীতাকে) ডেকে ঘরের মধ্যে নিয়ে যায়।
এসময় অপর আসামী উজ্জ্বল বিশ্বাস কল্পনার সহযোগীতায় শিক্ষার্থকে জোরকরে ধর্ষন করে। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কাশিয়ানী থানায় ধর্ষিতার মা অনিতা টিকাদার বাদী হয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পরে তদন্ত ও স্বাক্ষ্য প্রদান শেষে আদালত উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন ও এক লক্ষ টাকা এবং অপর আসামী কল্পনা বিশ্বাসকে সহযোগীতার অভিযোগে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
আসামী পক্ষের আইনজবী অ্যাডঃ মোঃ কাদের আলী খান বলেন, এই মামলায় ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। আশাছিল আমার মক্কেলরা ন্যায় বিচার পাবে। কিন্তু তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে যাব । আশাকরি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডঃ তৌফিকুল আসলাম বলেন, ছয় বছর পর এই রায় হলো। বর্তমান সময়ে ধর্ষণ যেভাবে মহামারি আকার ধারন করেছে। এই রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। যারা এই ধরনের ঘিন্ন অপরাধের সাথে জড়িত তাদেরকে এই রায়ের মাধ্যমে সতর্ক বার্তা দেয়া হলো। এই রায়ের মাধমে আইনের প্রতিষ্ঠা পেল। এবং এই রায়ে আমরা সন্তষ্ট।
এফপি/র