Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৫৭ পিএম  (ভিজিটর : ৫)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তিনি দেশে ফিরলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে আত্মসমর্পণ করবেন এবং জামিনের আবেদন করবেন।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে অবশ্যই দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। 

ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী যে স্বাভাবিক আইনি প্রক্রিয়া রয়েছে, সেটিই অনুসরণ করা হবে।

বিরোধী দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে ছায়া মন্ত্রিসভার চর্চা রয়েছে। 

মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন এবং সরকারের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা ও মতামত দেওয়ার উদ্দেশ্যে যদি ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়, তবে সেটি একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি আরও বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভাকেও আমি স্বাগত জানাই।

মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/সা

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝