Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
শিরোনাম:

মোংলা বন্দরে ইনার বার ড্রেজিং শেষে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৪২ পিএম  (ভিজিটর : ১২৯)

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু হতে যাচ্ছে পশুর চ্যানেলে সংরক্ষণ (ম্যান্টেনেজ) ড্রেজিং' প্রকল্পের মূল কাজ। 

সম্প্রতি দীর্ঘ সাড়ে ৬ বছর পর মোংলা বন্দরের বৃহত্তম মেগা প্রকল্প 'ইনার বার ড্রেজিং'-এর কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হওয়ার পরই এই নতুন উদ্যোগ নেওয়া হলো।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের ইনার বার ড্রেজিংয়ের ফলে চ্যানেলের গভীরতা বাড়লেও পলি জমে তা যেন আবারও ভরাট না হয়ে যায়, সেজন্যই এই সংরক্ষণ ড্রেজিং করা জরুরি।

 নতুন অনুমোদিত এই মেগা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৩৮ কোটি ১৯ লাখ টাকা। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই ড্রেজিংয়ের কাজ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংরক্ষণ ড্রেজিংয়ের এই ৫ বছর মেয়াদি প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে মোংলা বন্দরে সাড়ে ৯ থেকে ১০ মিটার গভীরতার (ড্রাফট) বড় বড় দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারবে।

এর ফলে মোংলা বন্দরের পণ্য হ্যান্ডলিং ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে এক নতুন দিগন্তের সূচনা হবে। 

এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝