মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শাকরাইল স্বাস্ব্য সেবা ও বহুমুখী কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন শাকরাইল পল্লী উন্নয়ন সমিতির সভাপতি বাংলাদেশের খবর ও দ্যা ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন।
শনিবার (৪ জুলাই) প্রথমে ভবনের ফলক উন্মোচন এবং মোনাজাত করা হয়। এরপর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ডিবিসির পরিচালক এস এম নাজমুল করিম, মরহুম শামসুদ্দিন আহম্মেদের (বাবু মিয়া) পরিবারের পক্ষে মোহাম্মদ ইকবাল, আবু নাসের মোহাম্মদ মুইন উদ্দিন, খন্দকার খায়রুজ্জামান (কাইয়ুম), কাজী আক্রাম হোসেন স্বপন, স্থানীয়দের মধ্যে সৈয়দ বশির উদ্দিন, মো. লিটন প্রমুখ।
উল্লেখ্য যে মানিকগঞ্জ জেলাধীন, শিবালয় উপজেলার শাকরাইল গ্রামে মরহুম শামসুদ্দিন আহম্মেদ (বাবু মিয়া)-এর বংশধরদের পক্ষ থেকে তাদের নিজস্ব জায়গার উপর দ্বিতল ভবন তৈরি করা হয়। ভবন নির্মাণে বিশেষ করে মরহুম এ কে সাইফুদ্দিন আহম্মেদ ও রওশন আরা বেগমের সন্তানদের আর্থিক সহযোগিতা করেন। প্রকল্পটি পরিচালনায় সহযোগিতা করবে ‘ডু বেটার ফর দি চিলড্রেন’ (ডিবিসি)।
বর্তমানে সপ্তাহে দুদিন যাবত গ্রামের মানুষকে ফ্রি চিকিৎসা প্রদান করবে এবং সীমিত পরিসরে ওষুধ প্রদান করবে। ভবিষ্যতে বিভিন্ন প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।
এফপি/র