Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

নেছারাবাদে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:১৯ পিএম  (ভিজিটর : ৪৫)

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার এক মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সোমবার (২০ এপ্রিল) দুপুরে শানুকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে। জানাগেছে, ইউপি চেয়ারম্যান চৌকিদারের মাধ্যমে গত ১ মার্চ উপজেলার বালিহারী গ্রমের হুমাউন কবির খানের ছেলে আবদুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামে এক অটোরিকসা চালককে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে চুরির অভিযোগে মারধোর ও ৩০ হাজার টাকা জরিমানা করে। সবুজ চুরির অপবাদ সইতে না পেরে বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করে।

পরে সবুজ চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় সবুজের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, শানুকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার করা হয়েছে এবং আসামীকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝