Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ
শিরোনাম:

সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:২৫ এএম  (ভিজিটর : ৭৫)

নাটোরের সিংড়ায় ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে ‘ট্রাফিক সেবা সপ্তাহ–২০২৫’। ‘ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (নাটোর শহর ও যানবাহন) রেজাউল করিম এবং সিংড়া ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট রতন আহমেদ প্রমূখ।

শ্রমিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন এ র‍্যালিতে। র‍্যালিটি সিংড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ, মোটরশ্রমিক ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়ে তোলার জন্য সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝