Dhaka, Tuesday | 22 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 22 September 2026 | English
শিরোনাম:

চাহিদায় ভাটা, বিক্রি কমছে স্বর্ণের

প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৪৮ এএম  (ভিজিটর : ১০২)

এশিয়ার বাজারে স্বর্ণের উচ্চমূল্যের প্রভাবে ফিজিক্যাল গোল্ডের (বার, কয়েন ও গহনা) চাহিদা এ সপ্তাহেও কম ছিল। বিশেষ করে ভারতে ক্রয় কমে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণ বেচাকেনায় ছাড় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্স।

ভারতের ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ বিক্রিতে সর্বোচ্চ ৪৩ ডলার পর্যন্ত ছাড় দিতে হয়েছে, যেখানে আগের সপ্তাহে সর্বোচ্চ ছাড় ছিল ১৪ ডলার। এই মূল্যের মধ্যে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর রয়েছে।

চেন্নাইয়ের এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, দীপাবলির পর গহনার দোকানে ক্রেতা কমে গেছে। দাম বেড়ে যাওয়ায় বিক্রিও উল্লেখযোগ্যভাবে কমেছে। গত শুক্রবার ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ২৬ হাজার ৯০০ রুপি, যা আগের সপ্তাহের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ বেশি।

চীনেও স্বর্ণের চাহিদা কমেছে। সেখানে প্রতি আউন্স স্বর্ণ বিশ্ববাজারের তুলনায় ৮ ডলার ছাড় থেকে ৪ ডলার অতিরিক্ত মূল্যসংযোজন করে লেনদেন হয়েছে। এমকেএস পিএএমপির বৃহত্তর চীন অঞ্চলের পরিচালক বার্নার্ড সিন জানান, রেকর্ড দামে ক্রেতারা কেনাকাটা স্থগিত রেখেছেন; দাম কমলে চাহিদা আবার বাড়তে পারে।

সিঙ্গাপুরে স্বর্ণে প্রিমিয়াম ছিল প্রতি আউন্সে ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ ডলার, হংকংয়ে ৫০ সেন্ট–২ দশমিক ৫০ ডলার, আর জাপানে স্পট দামের সমান বা সর্বোচ্চ ৫০ সেন্ট প্রিমিয়ামে স্বর্ণ লেনদেন হয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝