Dhaka, Monday | 28 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 28 September 2026 | English
শিরোনাম:

চিলমারীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম  (ভিজিটর : ১০০)

কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, আরএমও ডা. মো. আবু রায়হান এবং ব্র্যাকের চিলমারী উপজেলা এরিয়া ম্যানেজার রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বিশ্বব্যাপী ডায়াবেটিসের বিস্তার যেমন বাড়ছে, বাংলাদেশেও তা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং সময়মতো চিকিৎসা নিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করা সম্ভব। অনেক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলেও তা সম্পর্কে অজ্ঞাত থাকে উল্লেখ করে তারা সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝