Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক

প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৩১ এএম  (ভিজিটর : ৪৩)

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ নভেম্বর)  আদমদীঘির মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা প্রাথমিক বিদ্যালয়রের প্রধান শিক্ষক সমিতি শাখার সভাপতি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহি সভাপতি এএম জিয়াউর রহমান। 

প্রধান শিক্ষীকা নুর জাহান বেগমের সঞ্চারনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন, জেলার সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক সহকারি অধ্যাপক (অব:) গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা প্রধান শিক্ষক সমিতির শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক খানে আলম খান, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস ছামাদ, প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, প্রধান শিক্ষক মনজুরুর ইসলাম, প্রধান শিক্ষক আবু জাফর, প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমুহের প্রধান শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবী আদায় কার্যক্রমকে বেগবান করতে হবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝