Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ , আহত ৩০

প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম  (ভিজিটর : ১২৫)

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এনা পরিবহন ও রিয়েল কোচ পরিবহনের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা এনা পরিবহনের একটি বাস ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, “দুর্ঘটনাস্থল থেকে আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি, পরে হাসপাতালে আরও একজন মারা যান।”

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের বলেন, “অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।”

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝