Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

বাউফলের নিখোঁজ যুবকের ৩ দিন পর লাশ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:১৪ পিএম  (ভিজিটর : ১৭৭)

পটুয়াখালী বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান নামের এক যুবকের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।


আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে তার স্বজনরা উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতিঘর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।


রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নেরনম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলেতিনি পেশায় একজন দর্জি ছিলেনরাসেল খানের স্ত্রী, এক ছেলেএক মেয়ে রয়েছে


জানাগেছে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খান তিন বন্ধুসহ একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এসময় নৌ-পুলিশের ধাওয়া খেলে তিনি নদীতে ঝাঁপ দেন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।


এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়না তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝