Dhaka, Friday | 10 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ৩য় শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ, আটক ১

প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১১:২০ এএম আপডেট: ১৩.১০.২০২৫ ৩:২১ পিএম  (ভিজিটর : ৭৭)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ৩য় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ডাম্পার চালককে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ হেফাজতে নিয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হক। পুলিশ হেফাজতে থাকা ডাম্পার চালক নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের সুজন বড়ুয়ার ছেলে রাসেল বড়ুয়া প্রকাশ ভচক্কা (২৫)।


রোববার সকাল সাড়ে ১১ টার দিকে ভিকটিম বাইশারী বাজার হতে নিজ বাড়িতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সুত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে ভিকটিম বাইশারী বাজার হতে নিজ বাড়িতে যাওয়ার সময় বাজারের পশ্চিম দিকে পৌঁছলে ড্রাম্পার চালক দুষ্কৃতকারী রাসেল বড়ুয়া প্রকাশ ভচক্কা (২৫)গাড়ি যোগে তুলে নিয়ে যান। এরপর পাশ্ববর্তী রামু উপজেলাধীন ঈদগড় ইউনিয়নের অলিরঝিড়ি নামক গহীন জঙ্গলে পালাক্রমে ধর্ষণ করেন।


জানা যায়, ভিকটিম বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হক বলেন অভিযাগ পাওয়ার সাপেক্ষে ডাম্পার চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝