Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
হামে আক্রান্ত শিশুদের বড় অংশই টিকাবিহীন
আরও ৫ দিন থাকতে পারে বৃষ্টি
বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে?
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
শিরোনাম:

মোংলায় থানা পুলিশের অভিযানে ৮৮৬ পিচ ইয়াবাসহ আটক এক

প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:১২ পিএম  (ভিজিটর : ৩৪৬)

মোংলায় থানা পুলিশের অভিযানে এই সর্ব প্রথম বৃহৎ ইয়াবার চালান সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৮৮৬ পিচ মরণ নেশা ইয়াবা জব্দ করা হয়।


সোমবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ১০ টার সময় অভিযান চালিয়ে মোংলা থানা পুলিশ এই ইয়াবার বৃহৎ চালান জব্দ করেছে।


মঙ্গলবার (৭ অক্টোবর) সাড়ে ১১ টায় মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানান।


মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন , গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের শিল্পাঞ্চল এলাকার দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান গেটের সামনে অভিযান চালায় পুলিশ । পুলিশের একটি দলের সমন্বয়ে চালানো ওই অভিযানে শফিকুল হাওলাদার (২৭) নামের এক মাদক ব্যাবসায়ীকে কৌশলে গ্রেফতার করা হয় । এসময় তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৮৮৬ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।


যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬৬ হাজার টাকা বলে ধারণা করা হয় ।


ইয়াবা ব্যাবসায়ী শফিকুল হাওলাদার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।


এই চালানের সাথে একটি বড় চক্র জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হয়। এই চক্রের একজনকে হাতেনাতে গ্রেফতার করা হলেও । চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।


গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


তিনি আরো জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও এধরনের অভিযান মোংলা থানা পুলিশ অব্যাহত রাখবে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝