Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

কালীগঞ্জে ড্রাম্প ট্রাকের ধাক্কায় ৩ যাত্রী নিহত, আহত ২

প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ এএম  (ভিজিটর : ৯৮)

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম্প ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও দুইজন।


শুক্রবার (৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের কালীগঞ্জ পৌর এলশাকার দেওপাড়া চত্বর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।


নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলীপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) ও নিহত শিশু সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)


অন্যদিকে, আহতরা হলেন নিহত শিশু তামিমের বাবা হাফিজুর রহমান (৪০), মা ছালমা বেগম (৩৫)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিাক সড়ক হয়ে নরসিংদী যাচ্ছিলেন।


কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে আহত শিশুটিকে গাজীপুরের শ্রীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশু তামিম মারা যায়।


কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া জানান, ঘোড়াশালের দিক থেকে আসা ইটের শুরকি ভর্তি একটি ড্রাম্প ট্রাক নরসিংদীগামী যাত্রীবাহী একটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যানপরে আহত এক শিশু জেলার শ্রীপুরের প্রাইভেট একটি হাসপাতালে মারা যায়


ওসি জানান, দূর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও সিএনজি চাপায় সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা পুলিশের ওই কর্মকর্তা।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝