Dhaka, Friday | 3 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 July 2026 | English
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
শিরোনাম:

সাতক্ষীরায় বিশ্বকর্মা ও মনসা পূজা, হচ্ছে না গুড়পুকুর মেলা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৭ এএম  (ভিজিটর : ১৪৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হল হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মা মনসা পূজা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলায় মনসাতলা মন্দির কমিটির আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়।

পূজা উপলক্ষ্যে পলাশপোল মোড়ে দূরদূরান্ত থেকে আসা দোকানিরা নানা পসরা ও মিষ্টি-মিঠাই সাজিয়ে বসেন।

সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের এই দিনে সাতক্ষীরা ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন হয়ে থাকে। তবে এ বছর মেলার কোনো উদ্যোগ নেয়নি সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ। ফলে হচ্ছে না ঐতিহ্যবাহী গুড়পুকর মেলা।

এদিকে সচেতন মহল ও নাগরিক সমাজের দাবি, সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আজ বিলুপ্তির পথে। তাই প্রতিবছর ছোট পরিসরে হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ঐতিহ্যকে ধরে রাখার আহ্বান জানান তারা।

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ জানান, জাতীয়ভাবে যে কোনো মেলা নিষিদ্ধ থাকায় গুড়পুকুর মেলার অনুমতি দেওয়া হয়নি।


এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝