Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

ধামইরহাটে খাসির বদলে কুকুরের মাংস বিক্রি, আটক ১

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম  (ভিজিটর : ১৪১)

নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে ‘খাসির মাংস’ হিসেবে বিক্রয়ের হোতা কসাই এনতাজুল (৫৫) জনসাধারণের হাতে আটক।

সোমবার (১৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় উপজেলার নানাইচ এলাকায় তাকে দেখতে পেয়ে আটক করেন স্থানীয় জনসাধারণ। সে মঙ্গলবাড়ী বাজার এলাকার অলি শাহ্ এর ছেলে।

এর আগে রবিবার সকালে মঙ্গলবাড়ী এলাকার খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মিয়া মিলে সকালে আলুক্ষেতে একটি কুকুর জবাই করেন। পরে কুকুরটি তারা খাসির গোস্ত হিসেবে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। বিষয়টি এলাকাবাসীরা জানতে পারলে গোস্ত ফেলে তারা দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে ওইদিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে কুকুরের মাথা, চামড়া ও ২৫ কেজি মাংস উদ্ধার করেন।

ধামইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন জানান, তাকে জনগণের থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝