Dhaka, Wednesday | 8 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 8 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

চন্দনাইশে ৪ কন্যা সন্তানের জননীকে হত্যা

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম  (ভিজিটর : ৩১৪)

চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরী ৬নং ওয়ার্ড এলাকায় ৪ কন্যা সন্তানের জননীকে হত্যা করেছে স্বামীগত রাতে তাকে হত্যা করে সকালে সে পালিয়ে গেছে বলে জানান এলাকাবাসী।

ভিকটিম স্ত্রীর নাম সালমা আকতার (৩৫)। সে বাক প্রতিবন্ধি বলে জানা গেছে। গত ৫ বছর আগে নুরুল হুদা তাকে কোথা থেকে নিয়ে এসেছিল কেউ বলতে পারেনি।

স্থানীয়রা জানায়, পাষন্ড নুরুল হুদা ইতিমধ্যে তার ২ শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছে। বড় মেয়ে নুর জাহান (৪) দাদীর সাথে থাকে। তাকেও সে অনেকবার বিক্রি করার চেষ্টা করে। কিন্তু পরিবারের সদস্য ও এলাকাবাসীর বাঁধারমুখে পারেনি। ইতিমধ্যে সে তার ১২দিন বয়সী কন্যা শিশুটিও বিক্রি করতে চেয়েছিল এবং বাচ্চা ডেলিভারীর পরও তাকে বেশ কয়েকবার মারধর করে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ আজ  সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইলিয়াছ হোসেন জানান, ৯৯৯ এ স্ত্রীকে হত্যা করে লাশ গোপনে দাফনের সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরী করে তাকে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়। অভিযুক্ত স্বামী নুরুল হুদা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝