Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

‘না’ ভোটের পক্ষে ন্যানসি

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম  (ভিজিটর : ৩১)
ফাইল ছবি

ফাইল ছবি

আর মাত্র ১ দিন, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। নির্বাচনে দেশের মানুষ যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, তখনই কণ্ঠশিল্পী ন্যানসি জানালেন ‘না’র কথা। তার মানে, এই গায়িকা ‘না’ ভোটের পক্ষে। যা তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে।

এরপরই নেটিজেনদের একাংশ ন্যানসিকে তীব্র তোপের মুখে ফেলেছেন। তবে এসবে একেবারে নজর দিচ্ছেন না গায়িকা।

বলা দরকার, সবার জানা জাতীয়তাবাদী মনোভাবী ন্যানসি। বিগত সময়ে তিনি নানা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে গেছেন। বাতিল হয়েছে তার অনেক কনসার্ট।

শোবিজ তারকাদের সবার যখন নানা সুযোগ হাতছানি দিচ্ছিল, তখন ন্যানসি বলেছিলেন, ‘শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে? কত টাকা বেতন পায় এমপিরা? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানী আসে না যেটা এমপি হওয়ার জন্য লোভ করতে হবে? যারা এগুলো করে এদের ধরা উচিত। আমার মধ্যে এসব চিন্তা একেবারেই নেই।’

নিজে নির্বাচন করবেন কি-না এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমি এখনই নির্বাচনে অংশ নিতে চাই না। তবে যে দল আমার ভালো লাগে, আমি তো চাইবোই তারা ক্ষমতায় আসুক। তবে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝