Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

নারায়ণগঞ্জ-১: ধানের শীষে দিপুর বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ পিএম  (ভিজিটর : ১৩২)

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

১২৯টি কেন্দ্রের মধ্যে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামের আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।

দিপু ভূইয়া বলেন, ‘এ জয় রূপগঞ্জবাসীর। আমি সবাইকে নিয়ে, সব ধর্মের লোকজন নিয়ে স্বপ্নের রূপগঞ্জ গড়তে চাই।’

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আরও জানা যায়, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৪৮৮২৯ জন। যার মোট কেন্দ্র- ১২৯ টি। এর মাঝে মোট ভোট সংগ্রহ হয় ২৫৩৯৭১ টি। এতে ধানের শীষ প্রতীকে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু  পেয়েছেন -১৫৫৪২১ ভোট।  দাঁড়িপাল্লায় ( ১১ দলীয় জোট)  আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন  ৯০২৮৯ ভোট।

ট্রাক প্রতীকে  (গন অধিকার পরিষদের ) ওয়াসিম উদ্দিন  পেয়েছেন ২০৮ ভোট। জাহাজ প্রতীকে (স্বতন্ত্র) থেকে দুলাল হোসেন পেয়েছেন ৪৫৬ ভোট। হাতপাখায়( ইসলামী আন্দোলন) ইমদাদুল হাশেমী  পেয়েছেন ৭১৩৭ ভোট৷ কাস্তে প্রতীকে (কমিউনিস্ট পার্টি) মনিরুজ্জামান চন্দন পেয়েছেন ২৫৮ ভোট এবং  আপেল  প্রতীকে ( ইনসানিয়াত বিপ্লব) আফজাল  পেয়েছেন ২০২ ভোট।

আসনটিতে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন  ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝