Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ এএম আপডেট: ১৩.০২.২০২৬ ৭:৪৮ এএম  (ভিজিটর : ৮৯)

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১নং রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

(১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ক্যাম্পের ই ব্লকে আগুনের এই সূত্রপাত হয়। এতে ২৫টি বসতি ও ১টি এনজিও অফিস আগুনে পুড়ে ছাই হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন বলেন, মধ্যরাত ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার সংবাদ পায়। দ্রুত উখিয়া থেকে ৩টি ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়। এছাড়াও কক্সবাজার ও রামু থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে ৬টি ইউনিয়ন ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড ক্যাম্প ১১ এর ২৫টি বসতি ও একটি এনজিও অফিস পুড়ে ছাই হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝