Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:২০ পিএম  (ভিজিটর : ৭)

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর মহানগর বিএনপির উদ্যোগে তার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় মরহুম দস্তগীর চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দলীয় দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা চট্টগ্রামবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আওয়ামী লীগের শাসনামলেও তিনি প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার কর্মময় জীবন ও অবদানই তাকে মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য (এমপি) এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস. এম. সাইফুল আলম, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিনসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোঃ খোরশেদ আলম, মোঃ সালাউদ্দিন, আনোয়ার হোসেন লিপু, মোঃ জাফর আহম্মেদ, নুরু উদ্দিন হোসেন নুরুসহ আরও অনেক নেতাকর্মী।

মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝