Dhaka, Monday | 8 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 8 June 2026 | English
এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
শিরোনাম:

রাণীনগরে ছাত্রী নির্যাতন: বিদ্যালয় ঘেরাও, শিক্ষক বরখাস্ত

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:০৯ পিএম  (ভিজিটর : ১৪০)

নওগাঁর রাণীনগরে স্কুলের কমন রুমে একা পেয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলকে (৪৩) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্তকৃত শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ৮ এপ্রিল উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে নবম শ্রেণির এক ছাত্রী কমন রুমে একা বসে ছিলেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদাম কমন রুমে ঢুকে ওই ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করে। এরপর ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানালো ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানান এবং ক্ষিপ্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করেন। এ সময় ওই শিক্ষককে বিদ্যালয়ে না পেলে বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর রাত আনুমানিক ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি মো. রাকিবুল হাসান অভিযুক্ত ওই শিক্ষক শ্রীদামকে সাময়িক বরখাস্ত করেন।

অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও মুঠোফোন ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মিটিং করে  রাতেই প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও স্যার ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, শিক্ষক শ্রীদামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝