সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে ময়মনসিংহের ভালুকায় মেসার্স সাহনূর সিএনজি ও হবিরবাড়ী সরকার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৭এপ্রিল) উপজেলার হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট ফিরোজ হোসেন।
জানা যায়, সাধারণ ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে হবিরবাড়ী কোকাকোলা কারখানার এলাকায় অবস্থিত মেসার্স সাহনূর সিএনজি ও হবিরবাড়ী সরকার ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগত ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং সরকারি সকল নিয়মাবলি যথাযথভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট ফিরোজ হোসেন জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা জরুরি। কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা রেখে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে প্রশাসনের এই ধরনের তদারকি অব্যাহত থাকবে।
এফপি/জেএস