নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বেসরকারি ফলাফলে ৩৩ হাজার ১৮৬ ভোটের বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি মোট ১ লাখ ৬১ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইউনুস আলী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭১০ ভোট।
ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফলে বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
এফপি/এমআই