Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

খুলনায় হত্যা মামলার দুই আসামি আটক

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:২৬ পিএম  (ভিজিটর : ১৩)

খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেফতারের পাশাপাশি সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কাজ করছে র‍্যাব ফোর্সেস।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দিঘলিয়া ও নড়াইলের কালিয়া থানায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে তেরখাদার মধুপুর এলাকার বাসিন্দা সোহেল মোল্যা (৩২) ও সাইফুল মোল্যাকে গ্রেফতার করা হয়। তারা উভয়ই নুরুল ইসলাম শেখ ওরফে নূরে আলম শেখ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

মামলার বিবরণে জানা যায়, গত ২৫ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে বোরো ধান কাটা ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম শেখ মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মোস্তফা শেখ বাদী হয়ে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেরখাদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝