Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

ভোট দিয়ে তারকারা কে কী বললেন

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৪ পিএম  (ভিজিটর : ৩৮)

আজ সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন দেশের ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছেন অভিনয়শিল্পী, গায়ক-গায়িকারা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নাগরিক দায়িত্ব পালনের বার্তাও দিয়েছেন তারা।

আজ দুপুরে দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিন বোন, ঢালিউডের তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা।

ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন প্রবীণ অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত। মাঝের তিনটি বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে এবারসহ বাংলাদেশের সব নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি। এবারের ভোটসহ মোট ১০টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া আবুল হায়াৎ বললেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ ভালো এবং সুন্দর।’ 

রাজধানীর গুলশানের একটি আসনে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ভোট দিয়ে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘ভবিষ্যতের রাস্তা’।

অভিনেত্রী আইশা খান সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। তিনি ঢাকার ভোটার। ভোট দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘কজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার দায়িত্ব সম্পন্ন করেছি।’

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ঢাকার ভোটার। মোহাম্মাদপুরের একটি কেন্দ্রে ভোট দিয়ে তিনি লিখেছেন, ‘লহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। বাংলাদেশের মানুষ আমরা যেনো ভাল থাকতে পারি ইনশাআল্লাহ।’

অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক নওগাঁ জেলার ভোটার। তিনি ভোট দিয়ে ছবিটি পোস্ট করেছেন। লিখেছেন, ‘মারে যেড্যাত ভোট দিলে কাজ হোবে সেড্যাত ভোট দিমু।’

পরিচালক শিহাব শাহীনও ভোট দেওয়া শেষ করেছেন। তিনি লিখেছেন, ‘ট দেওয়া অবশেষে শেষ।’

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘টটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে। দেখেই ভালো লাগছে।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝