Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযানে মিলল অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র

প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১:১৬ পিএম  (ভিজিটর : ২১০)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে দুদক। সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ দল এ অভিযানে অংশ নেয়।

অভিযান শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন সমন্নীত গাজীপুর জেলা কার্যালয়র সহকারী পরিচালক এনামুল হক।  

তিনি বলেন, প্রথমে সকাল ৯টা থেকে ছদ্মবেশে টানা ২ ঘন্টার মত সময় স্বাস্থ্য কমপ্লেক্সে অবজারভেশন করি। আর তাতে বেশ কিছু অভিযোগের সত্যতা আমরা পাই। যেমন জরুরী বিভাগে যারা সহকারী হিসেবে কাজ করে, তারা ব্যান্ডেজ বাঁধা বা ওষুধ দেওয়ার পর ৫০/১০০ টাকা জোর করে নিচ্ছে।

যে অভিযোগগুলো পেয়েছি তা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে। তারা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেবেন। জনগণের অর্থ ও সেবার স্বচ্ছতা নিশ্চিতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেছি। তদন্তে অভিযোগগুলোর সত্যতাও মিলেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজেও অনিয়মের দায় স্বীকার করেছেন।

অভিযোগগুলো ছিল- কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দেরিতে অফিসে আসেন। ফলে রোগীরা সঠিক সময়ে সেবা পান না, সরকার নির্ধারিত ৩ টাকার পরিবর্তে রোগীদের কাছ থেকে ৫ টাকা করে টিকিট বিক্রি করা হচ্ছে, হাসপাতালের গুরুত্বপূর্ণ আল্ট্রা-সোনোগ্রাম ও এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে অকেজো পড়ে আছে।  ফলে রোগীদের বাইরের বেসরকারি হাসপাতালে বা ক্লিনিকে  উচ্চমূল্যে পরীক্ষা করাতে হচ্ছে, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান অত্যন্ত নিম্নমানের এবং পরিমাণেও কম, রান্নাঘর ও হাসপাতালের পরিবেশের ছিল অস্বাস্থ্যকর ও নোংরা, স্টোরের মজুদ মালামালের হিসাবের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি।

অভিযোগের ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ বলেন, আমি সবাইকে দায়িত্ব ভাগ করে দিয়েছিলাম। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। তাদের ব্যর্থতার কারণে পুরো দায়ভার আমাকে নিতে হচ্ছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝