Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে ‘থাপ্পর’, নেওয়া হলো হাসপাতালে

প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ২:৫০ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ২:৫১ পিএম  (ভিজিটর : ৫০৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের বাসভবনে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালে এ ঘটনা ঘটে।

এরই মধ্যে আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২০ আগস্ট) সকালে প্রশ্নোত্তর পর্ব নেওয়ার সময় ওই যুবক ছদ্মবেশে বাসভবনে ঢোকেন। একপর্যায়ে হামলা চালান। রীতিমত কষে থাপ্পর মারেন বলে অভিযোগ উঠেছে।

তাৎক্ষণিক ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় নিরাপত্তা কর্মীরা। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই দাবি করছে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। চুল ধরে টেনে থাপ্পর মারা হয়। বিজেপি দাবি করছে, এ ঘটনায় রেখার মাথায় চোট লেগেছে। অবস্থা অবশ্য গুরুতর কিছু হয়নি।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রত্যেকর সঙ্গে আলাদা করে কথা বলছিলেন। ওই যুবক নিজের কথা বলতে গিয়েছিলেন। তখনই ঘটনাটি ঘটে।’ তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে থাপ্পর মারেন ওই যুবক। এমন ঘটনায় নিন্দার ঝড় বইছে।

বিজেপি নেতা হরিশ খুরানা বলেন, ‘ওই জনশুনানিতে হাজির এক যুবক মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালায়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝