Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে বুকের তাজা রক্ত দিতে হয়েছে: মামুনুর রশীদ মামুন

প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:৩৫ পিএম  (ভিজিটর : ১৫১)

ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে এদেশের ছাত্র, জনতা, শিক্ষক, পেশাজীবি, নারী, শিশুসহ সকল শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নিজের বুকের  তাজা রক্ত দিয়ে আজকের এ ৩৬ জুলাই অর্জিত হয়েছে। রাজপথ হয়েছে রক্তাক্ত এবং রেহাই পায়নি শিশুরাও- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আজিজ সুপার মার্কেট সংলগ্ন শহীদ মিনার মাঠে মঙ্গলবার বিকেলে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফ্যাসিবাদি পলায়নের মিছিল আয়োজনের অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা সেলিম, সাবেক ছাত্র নেতা জিএস ফরিদ, সাবেক ছাত্র নেতা দিলদার আহমেদ।

‌র‍্যালিটি উপজেলার মেইন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইট সহ উপজেলা বাজার হয়ে সভা শেষ করা হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝