Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

নিখোঁজের তিনদিন পর কিশোরের লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:০২ পিএম  (ভিজিটর : ১১৮)

নিখোঁজের তিন দিন পর খাল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা বাজারের দক্ষিণ পাশে  খাল থেকে চাটখিল থানা পুলিশ  আরিফ হোসেন (১৫) নামের এক কিশোরের  লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত কিশোর উপজেলার পূর্ব পরকোট গ্রামের পাটোয়ারীর বাাড়ির জামাল হোসেন এর ছেলে।

১৪ জুলাই (সোমবার) সকালে স্থানীয় লোকজন খালের পানিতে লাশ ভাসতে দেখে থানা পুলিশ খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরিফ হোসেন এর বাবা জামাল হোসেন জানান, তার ছেলে আরিফ হোসেন মানসিক প্রতিবন্ধী ছিলো। গত তিনদিন থেকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এই ব্যাপারে  থানায় অপমৃত্যু মামলা হয়।  লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝