Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া
শিরোনাম:

কাহারোলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:১১ পিএম  (ভিজিটর : ১৪০)

কাহারোলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের কাহারোল উপজেলায় শুক্রবার (২৭ জুন) বিকাল ৪টার দিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে উপজেলা সদরের অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ্র জিউ (ইসকন) মন্দিরে হাজারো নারী-পুরুষ ভক্তদের পদচারণায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবে আগমন ঘটে।

মন্দির থেকে রথযাত্রাটি শুরু করে উপজেলা সদরের আমতলা দশমাইল মোড় ঘুরে পুনরায় ওই মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রা উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে সর্বদায় কঠোর নিরাপত্তা দিয়ে থাকেন। এছাড়াও অত্র উপজেলার ডাবোর ইউনিয়নের ডহচী ইসকন মন্দির, রসুলপুর ইউনিয়নের বিরলী-কামোড় মোড় এবং উপজেলা সদরের উষা সিনেমা সংলগ্ন হরি মন্দিরেও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।

এফ/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝